ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ধানুয়া কামালপুরে ডিবির অভিযানে হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে হামলা চালিয়ে আব্দুর রহিম বক্স নামের একজন মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে সহযোগী মাদক ব্যবসায়ী ও তার স্বজনরা। এ সময় স্থানীয় মোর্শেদ ও শহীদ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, জামালপুর জেলা ডিবি কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম বক্সকে (৫২) আটক করতে তার বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় ২৫০ টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিম বক্স এবং তার সহযোগী মোফাজ্জল হোসেনের ছেলে মোর্শেদ (৪৫) ও শহীদকে (৩৫) আটক করা হয়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক আব্দুর রহিম বক্সের সহযোগী মাদক ব্যবসায়ী, তার স্বজন ও প্রতিবেশী বিপুল সংখ্যক নারী ও পুরুষ তাকে ছাড়িয়ে নিতে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা আটক আব্দুর রহিম বক্সকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযানের নেতৃত্বে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, মাদক ব্যবসায়ী আব্দুর রহিম বক্সকে আটক করার সময় তার সহযোগী মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা করে এবং রহিম বক্সকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক রহিম বক্সসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে ৩১ অক্টোবর তাদেরকে আদালতে হাজির করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ধানুয়া কামালপুরে ডিবির অভিযানে হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই

আপডেট সময় ০১:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯