ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আব্দুল মালেক। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক: পটুয়াখালী কলাপাড়া উপজেলায় মাদরাসার একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল মালেক নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ অক্টোবর রাতে পৌর শহরের সিকদার বাড়ি সড়ক থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতে যৌন হয়রানির শিকার এক শিশুর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেছেন।

পুলিশ ও অভিভাবকরা জানায়, কলাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি সড়কের দারুল এহসান মডেল মাদরাসা সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ৮ থেকে ১০ বছরের শিশুদের দোকানের মধ্যে ডেকে নিয়ে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে অন্তত ১০ শিশুকে যৌন হয়রানি করেন। ঘটনাটি শিশুরা তাদের অভিভাবকদের জানালে ১৮ অক্টোবর রাতে কয়েকজন অভিভাবক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মালেককে আটক করে।

এ বিষয় কলাপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা সন্দীপ রায় বলেন, আমরা তাকে আটক করেছি তার বিরুদ্ধে একজন অভিভাবক বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯