ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

আবরারের মৃত্যুতে আশেক মাহমুদ কলেজে ছাত্রলীগের শোক র‌্যালি

আবরারের মৃত্যুতে আশেক মাহমুদ কলেজে ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালি করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদে জামালপুরে শোক র‌্যালি করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগ। কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক খাবীরুল ইসলাম খান বাবুর নেতৃত্বে এই শোক র‌্যালি বের করা হয়। ১০ অক্টোবর বেলা ১২টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজে এ শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

খুনিদের স্থায়ী বহিষ্কার করায় কেন্দ্রীয় ছাত্রলীগকে সাধুবাদ জানিয়ে শোক র‌্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। অপরাধীর কোনো দল নাই। বাংলাদেশ ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না। আবরার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই।

প্রত্যেক ছাত্রলীগের সদস্য কালোব্যাজ পরে শোক র‌্যালিতে অংশ নেন।

শোক র‌্যালিতে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনিসহ জেলা, শহর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালির শুরুতে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক খাবীরুল ইসলাম খান বাবু বলেন, হত্যাকারীদের বিচার দাবিতে এবং আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক র‌্যালি পালন করছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে ও আর কোনো আবরার যেন হারিয়ে না যায় আমরা এ দাবিও করছি। আমরা আশা করি হত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

আবরারের মৃত্যুতে আশেক মাহমুদ কলেজে ছাত্রলীগের শোক র‌্যালি

আপডেট সময় ১০:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯