ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

নালিতাবাড়ীতে কিশোরকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বিবস্ত্র করে নারিকেল গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২২ সেপ্টেম্বর উপজেলার পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনগর বন্ধুপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তারা একই গ্রামের মকবুল হোসেনের ১৩ বছর বয়সী নাতি মনিরুল ইসলাম পুতুরাকে সন্দেহ করে। এ সন্দেহের জেরে ২২ সেপ্টেম্বর মনিরুলকে রাস্তা থেকে ধরে বিবস্ত্র করে টেনে-হিঁচড়ে সালামের বাড়িতে নিয়ে যায় সালামের ছেলে ইসহাক ও রবিউলসহ অন্যান্যরা।

পরে তাকে বাড়ির নারিকেল গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে। এর একপর্যায়ে কিশোর অসুস্থ হয়ে পড়ে। পরে ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই অনেক সুপারিশ করে তাকে নানার বাড়ির লোকজন ছাড়িয়ে নিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নির্যাতনের শিকার কিশোরের নানা মকবুল হোসেন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় তিনজনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসাহাক ও রবিউলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

নালিতাবাড়ীতে কিশোরকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯