ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

বকশীগঞ্জ : বিশ্ব দৃষ্টি দিবসে বের করা হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

আপনার চোখকে ভালবাসুন- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৮ অক্টোবর, বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিংয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মেডিকেল অফিসার ডাক্তার এস এম আলকাস আহমেদ, ডাক্তার ফাতেমা তুজ জাহরা, সকল স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেন। এছাড়াও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন, স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মো. আল আমিন, প্রগতির এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার মো. মোকলেছুর রহমান, ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার লিলি আক্তারসহ ব্র্যাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ : বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএইচএ্যান্ডএফপিও ডাক্তার রেজাউল আলমের

আলোচনা সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন।

আলোচনা সভায় ইউএইচএ্যান্ডএফপিও তার বক্তব্যে চোখের যত্ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এনসিডি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

তিনি বলেন, চোখ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে প্রথমে চোখের দিকে নজর রাখতে হবে। চোখের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের দৃষ্টি শক্তির দিকে নজর দিতে হবে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি শিশুদের চোখের যত্ন নিতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার দিতে হবে। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

আপডেট সময় ১০:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬