ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় ইসলামপুরে এক কিশোর আটক

জামালপুরে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাবের অভিযানে আটক রিয়াদ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে মো. রিয়াদ মিয়া ওরফে রিংকু নামের এক কিশোরকে আটক করেছে র‌্যাব। ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। রিয়াদ উপজেলার গোপালনগর দত্তপাড়া গ্রামের ফোরকান আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল ইসলামপুর উপজেলার গোপালনগর দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রিয়াদকে তার বাড়ি থেকে আটক করা হয়। সে কয়েকদিন আগে ‘এইচডি রিংকু হাসেন’ নামের ফেসবুক আইডিতে ‘এইমাত্র পাওয়া, পদ্মা সেতুতে লাগবে কমপক্ষে একলক্ষ মানুষের কাল্লা, সকলে সাবধানে থাকবেন-প্রধানমন্ত্রী’ লিখে স্ট্যাটাস দেয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিয়াদ গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে ইসলামপুর থানায় সোপর্দ করা হবে। এ ধরনের মিথ্যা গুজব রটনাকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় ইসলামপুরে এক কিশোর আটক

আপডেট সময় ১১:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯