ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ীর উন্নয়ন কার্যক্রম নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ২২ জুন দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান তার বক্তব্যে বলেন, সরিষাবাড়ী উপজেলাকে রোল মডেল হিসাবে গড়ে তোলা হবে। সরকারি সকল কাজের জবাবদিহিতা থাকতে হবে। কোনো অনিয়ম হলে তদন্ত করে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরিষাবাড়ীর কর্মরত সকল সাংবাদিক বন্ধুদের নিয়ে অতি অল্প সময়ের মধ্যে মিটিং করবো আমি। সরিষাবাড়ী প্রেসক্লাবের সকল সমস্যা বসে সকলের সহযোগিতা নিয়ে তা নিরসন করা হবে। অবকাঠামোগত সকল উন্নয়ন আমি করে দিয়েছি। আরও যদি উন্নয়নমূলক কাজ বাকি থাকে সেইগুলারও সমাধান করা হবে। আগামীকাল (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সকলের সহযোগিতা চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসুর রহমান খান, পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহের হোসেন জয় প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত

সরিষাবাড়ীর উন্নয়ন কার্যক্রম নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট সময় ০৯:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯