ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

জামালপুরে কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের জেল

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে মো. কনক (২২) নামের বহিরাগত এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৫ মে দুপুরে এ ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

কলেজ সূত্রে জানা গেছে, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ১৫ মে বেলা ১টার দিকে তার বিভাগীয় অভ্যন্তরীণ পরীক্ষা শেষে কলেজের প্রশাসনিক ভবনের বারান্দা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কনক নামের এক যুবক কলেজের প্রধান ফটক থেকে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে জোর করে রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী যেতে না চাইলে তাকে মারধর করতে থাকে কনক। এক পর্যায়ে ছাত্রীটির চিৎকারে শিক্ষার্থীরা সেখানে ছুটে গিয়ে নির্যাতনকারী কনককে আটক এবং ওই ছাত্রীকে তার কবল থেকে রক্ষা করে। আটক কনক জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মো. দুলালের ছেলে।

পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জামালপুর সদরের ইউএনও এবং সদর থানার ওসিকে জানান। সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে। খবর পেয়ে সদরের ইউএনও ফরিদা ইয়াসমিন বেলা দেড়টার দিকে কলেজে গিয়ে ঘটনা শুনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে নির্যাতনকারী কনককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সদর থানা পুলিশ তাকে জেলা কারাগারে পাঠায়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে একজন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনের ৫০৯ ধারায় কনক নামের বহিরাগত এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

জামালপুরে কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের জেল

আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯