ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

দেওয়ানগঞ্জ রেলস্টেশন মাস্টার লাঞ্ছিত, যাত্রী দুর্ভোগ

ট্রেন আটকা পড়ায় ইসলামপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

রেলওয়ের অভ্যন্তরীণ কোন্দলের কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. রফিকুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলামের সাথে ওই স্টেশনের ফোরম্যান আব্দুল আওয়ালের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ১৩ মে বেলা ১১টার দিকে ফোরম্যান আব্দুল আওয়ালের নেতৃত্বে এল এম সোলাইমান, তাহের মিয়া ও মাসুদসহ ৭-৮ জন ওই মাস্টারের অফিস কক্ষে হানা দেয়। তারা স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলামকে মারধর করে লাঞ্ছিত করে। এ ঘটনায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে স্টেশন মাস্টারকে মারধর করার প্রতিবাদে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ৪৭ নম্বর কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশন মাস্টারের নির্দেশনা না পাওয়ায় প্রায় ৩ ঘন্টা ইসলামপুর স্টেশনে আটকা পড়ে। এতে করে ইসলামপুর থেকে নৌ ঘাটে গিয়ে নৌকা না পাওয়ায় রংপুর, গাইবান্ধাসহ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটনায় যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় রেলওয়ের ঢাকাস্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর রেলস্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, তদন্ত টিমের আশ্বাসের প্রেক্ষিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একজন স্টেশন মাস্টারকে লাঞ্ছিত করার ঘটনার সুবিচার দাবি করেছি আমরা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ রেলস্টেশন মাস্টার লাঞ্ছিত, যাত্রী দুর্ভোগ

আপডেট সময় ১০:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯