ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে ট্রেনের ধাক্কায় কৃষিবিদ নিহত

ট্রেনের ধাক্কায় নিহত ডিপ্লোমা কৃষিবিদ মো. রিপন

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. জবেদ আলীর ছেলে কৃষিবিদ মো. রিপন (৩২) আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে নিহত হয়েছেন। ১৯ এপ্রিল বেলা ১২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের জামালপুর পৌর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি পৌরসভার বগাবাঈদ এলাকায়।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো. রিপন ১৯ এপ্রিল বেলা ১২টার দিকে জামালপুর পৌর কবরস্থান এলাকায় রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সংবাদপত্র এজেন্ট জবেদ আলীর তিন ছেলের মধ্যে মেঝো ছেলে মো. রিপন একজন ডিপ্লোমা কৃষিবিদ ছিলেন। পাবনায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

জামালপুর রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, ‘আমি শুনেছি যে ট্রেনের ধাক্কায় এক যুবক আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রেনের ধাক্কায় কৃষিবিদ নিহত

আপডেট সময় ০৭:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯