ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে ট্রেনের ধাক্কায় কৃষিবিদ নিহত

ট্রেনের ধাক্কায় নিহত ডিপ্লোমা কৃষিবিদ মো. রিপন

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. জবেদ আলীর ছেলে কৃষিবিদ মো. রিপন (৩২) আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে নিহত হয়েছেন। ১৯ এপ্রিল বেলা ১২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের জামালপুর পৌর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি পৌরসভার বগাবাঈদ এলাকায়।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো. রিপন ১৯ এপ্রিল বেলা ১২টার দিকে জামালপুর পৌর কবরস্থান এলাকায় রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সংবাদপত্র এজেন্ট জবেদ আলীর তিন ছেলের মধ্যে মেঝো ছেলে মো. রিপন একজন ডিপ্লোমা কৃষিবিদ ছিলেন। পাবনায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

জামালপুর রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, ‘আমি শুনেছি যে ট্রেনের ধাক্কায় এক যুবক আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।’

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে ট্রেনের ধাক্কায় কৃষিবিদ নিহত

আপডেট সময় ০৭:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯