ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধে জিবিভির সভা

জামালপুরে জিবিভি সাব-ক্লাস্টারের সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরসনে জিবিভি সাব-ক্লাস্টার কমিটির সভা ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত সভা আয়োজনে সহায়তা করে ইউএনএফপিএ।

জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মছিরুননেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জিবিভি জামালপুর সাব-ক্লাস্টার আহবায়ক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউএনএফপিএ এর প্রোগ্রাম ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ক্লেরে হলওয়েল, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম অফিসার সাবিনা পারভীন, জেলা সহায়ক আসাদ খান, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, এফপিএবি জামালপুর কার্যালয়ের সমন্বয়কারী মেহেরুন সিদ্দিকা হ্যাপী, জামালপুর ওসিসি কর্মকর্তা পাপিয়া, অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।

সভার বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কমিটি জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে। এর জন্য একটি বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি, নির্দেশিকা তৈরি এবং নিয়মিত সভাকরণসহ কমিটির দায়িত্ব পালনে আরো গতিশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধে জিবিভির সভা

আপডেট সময় ০৮:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯