ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুর : জেলা যুবদল বের করে বিক্ষোভ মিছিল। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

২৯ নভেম্বর, রবিবার বিকালে জামালপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুক হীরা, কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক হাসান সরোয়ার মনজু, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক ও সদস্য সচিব জিয়াউল হক জিয়া প্রমুখ।

কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফ ফারুক হীরা বলেন, সারাদেশে পরিকল্পিতভাবে বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় যুবদল বিগত দিনের মত রাজপথে সোচ্চার থাকবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬