বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জামালপুর শহরের কালচারাল ভিলেজের সামনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর শহর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।
সিরাজুল হক বলেন, এ দেশের একজন মেজর ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ দেশের জনগণ আওয়ামী লীগের দুঃশাসন আমলে এবং শেখ মুজিবুর রহমানের রক্ষীবাহিনী মানুষকে হত্যা করে রাস্তায় ও গোরস্তানে ফেলে রেখে দিত। এই দুঃশাসনের বিরুদ্ধে এ দেশে একটি মাত্র জনতাবান্ধব দল হিসেবে জিয়াউর রহমানের হাত ধরে নতুন রাজনীতির জন্ম হয়।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান। জেলা যুবদলের সদস্য মো. ইমরান কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, শহর শ্রমিক যুগ্ম-আহবায়ক মো. মানিক শেখ, জেলা ছাত্র-দলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
আলোচনা সভায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















