ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

দেওয়ানগঞ্জ : ট্রেনের ছাদের রেলিংয়ে ধাক্কা খেয়ে নিহত রুবেল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ঝিনাই রেলসেতুতে কমিউটার ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে রুবেল মিয়া (৩২) নামে এক যুবক মারা গেছেন। রুবেল মিয়া উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ঢাকা থেকে কমিউটার ট্রেনের ছাদে ভ্রমণ করে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাবার পথে ৩০ মে, শনিবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ঝিনািই রেলসেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রুবেল মিয়া। তিনি ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করতেন। ৩০ মে পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যাচ্ছিলেন। তার একটি  ছেলেশিশু সন্তান রয়েছে।

তার স্ত্রী চায়না বেগম এ প্রতিবেদককে বলেন, আমার স্বামীই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। ট্রেনের ছাদ থেকে পড়ে তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। এখন আমার পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে কোথায় যাব।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অসাবধনাবশত ট্রেনের ছাদ থেকে ছিটকে পরে রুবেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

আপডেট সময় ১০:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬