ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : কারাদণ্ডপ্রাপ্ত সাহেব আলী ও শাহা আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে সাহেব আলী (২৫) ও শাহা আলী (২৮) নামের দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৬ মে, বুধবার সকালে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তাদেরকে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। সাজাপ্রাপ্ত সাহেব আলী পৌরসভার ডালবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে ও শাহা আলী স্থানীয় মৃত জমশেদ আলীর ছেলে।

জানা গেছে, ৫ মে, মঙ্গলবার মাঝরাতে উপজেলা হাসাপাতাল এলাকায় ইয়াবা বড়ি সেবনের সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গোপন তথ্যের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে আটক করেন। ৬ মে সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবেক আলী ও শাহা আলীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, নিষিদ্ধ ইয়াবা সেবনের অপরাধে ওই দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত দুই ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছ।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

আপডেট সময় ১০:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬