ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে হজ গমনেচ্ছুকদের নিয়ে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ : হজ গমনেচ্ছুকদের সাথে ফটোসেসনে ইউএনও মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ২০২৬ সালের হজ গমনেচ্ছুকদের নিয়ে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদে ১১ এপ্রিল, শনিবার দিনব্যাপী উপজেলা হাজি ফাউন্ডেশন এই প্রশিক্ষণ দেয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাজি ফাউন্ডেশনের সভাপতি আফসার আলী। এ সময় জেলা হাজি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রেজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাজ, আইনজীবী খাজা নাজিম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, হাসানুজ্জামান পলাশসহ হাজি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ ও মুফতি মুহিব হাসান।

বকশীগঞ্জ উপজেলা হাজি ফাউন্ডেশনের সভাপতি আফসার আলী এ প্রতিবেদককে বলেন, ২০২৬ সালে বকশীগঞ্জ উপজেলা থেকে পবিত্র মক্কা নগরীতে হজে যাবেন এমন শতাধিক ব্যক্তি এই প্রশিক্ষণে অংশ নেন। হজ চলাকালীন সময়ে হাজিদের কি কি কার্যক্রম করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বকশীগঞ্জে হজ গমনেচ্ছুকদের নিয়ে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬