ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

বকশীগঞ্জ : সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত ইউএনও মোরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরাদ হোসেন। ৯ এপ্রিল, বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। মতবিনিময় সভায় বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, সমস্যা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন, হাসপাতালের মান উন্নয়ন, গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, অবৈধ বালু উত্তোলন, মাদক নিয়ন্ত্রণসহ নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে গুরুত্ব পায়। একই সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে এলাকার অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে বলে তুলে ধরা হয়। এছাড়াও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি ও ভাঙন ঝুঁকি বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।

নবাগত ইউএনও মোরাদ হোসেন সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, উপজেলার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

আপডেট সময় ১০:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬