ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামায়াত প্রার্থীর ভোট বর্জনের মাধ্যমে সম্পন্ন হল শেরপুরের উপনির্বাচন

শেরপুর : জামায়াত প্রার্থী মাসুদুর রহমানের ভোট বর্জনের ঘোষণা দেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামায়াত প্রার্থী মাসুদুর রহমানের ভোট বর্জনের মাধ্যমে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের স্থগিতকৃত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন।

৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভিড় দেখা যায়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। দীর্ঘদিন পর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছিল। কিন্তু উল্টো ছিল দুপুরের চিত্র। দুপুরের সময় অনেক কেন্দ্র ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। শ্রীবরদী হাইস্কুল মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে ইট পাটকেলের আঘাতে দু’জন পুলিশ সদস্য আহত হয়।

দুপুরের দিকে জামায়াত প্রার্থী মাসুদুর রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে জাল ভোট, ভোট কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।

শেরপুর : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে একটি ভোটকেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

মাসুদুর রহমান বলেন, বিভিন্ন কেন্দ্রে জালভোট দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। শ্রীবরদী উপজেলা যুব বিভাগের সভাপতি আমীর হামযা মিস্টারকে প্রশাসনের সামনেই বিএনপি নেতা-কর্মীরা হামলা করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, আগে থেকে অভিযোগের পরেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, উৎসব মুখর ও খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

শেরপুর-৩ আসনের নির্বাচনে এবার বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ভোট শেষে কেন্দ্রগুলোতে এখন গণনার কাজ চলছে।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। দুটি উপজেলায় ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২৮টি ভোট কেন্দ্র ছিল। যার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পাঁচ হাজার এবং নারী ভোটার দুই লাখ আট হাজার ৩০৪ জন। হিজড়া ভোটার ছিল সাতজন।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামায়াত প্রার্থীর ভোট বর্জনের মাধ্যমে সম্পন্ন হল শেরপুরের উপনির্বাচন

আপডেট সময় ১০:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬