ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় যেয়ে রাষ্ট্র কাঠামো বদলানোর অঙ্গীকারই ভুলতে বসেছেন : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

শেরপুর : নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা চেয়েছিলাম সাংবিধানিক পরিবর্তন। কেন এটা চেয়েছিলাম? শেখ হাসিনা এমন এক রাষ্ট্র কাঠামো বানিয়েছিল, ওই কাঠামোর মধ্যে যে প্রধানমন্ত্রী হবে সেই-ই দুর্নীতিবাজ হবে, ফ্যাসিস্ট হবে, অত্যাচারী হবে, কর্তৃত্ববাদী হবে। সেজন্য বিএনপিসহ সবাই আমরা বলেছিলাম- রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে। আর বদলানো কাঠামোতে যেই-ই ক্ষমতায় যাবে সে যেন দুর্নীতি করার, অত্যাচার করার সুযোগ না পায়। অথচ বিএনপি ক্ষমতায় যেয়ে সেই রাষ্ট্র কাঠামো বদলানোর অঙ্গীকারই ভুলতে বসেছেন।

৪ এপ্রিল, শনিবার দুপুরে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াত নেতৃত্বাধীন জোটের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের হাতে আমীরে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নির্বাচনকে প্রভাবিত করতে নানাভাবে হুমকি ও প্রচারণা চালিয়ে আসছে। এজন্য সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, নির্বাচনে কোন ধরনের দুর্নীতি ও ইঞ্জিনিয়ারিং হলে জনগণ এর দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, চাচীর ছালুনে যায়গায় যায়গায় লবণ। সংবিধানের যেইটুকু তাঁদের ভাল লাগে সেইটুকু নেয়। বিএনপি গোশত খাবে কিন্তু গোশতের ঝোল খাবে না।

তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, রেজাউল করিমের রক্তের উপর বসে আমরা এ সভা করছি, এত দ্রুত শহিদ রেজাউলের রক্তের স্মৃতি ও নুরুজ্জামান বাদলকে হারাবার শোকাবহ স্মৃতি ভুলে গেলে চলবে না। তাই সৎ ও খোদাভীরু মাসুদুর রহমানকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে।

ঝিনাইগাতী উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক শাহাব উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা জামায়াতের মজলিশে শুরার সদস্য ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ। এ সময় মঞ্চে এগারো দলীয় ঐক্যজোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় যেয়ে রাষ্ট্র কাঠামো বদলানোর অঙ্গীকারই ভুলতে বসেছেন : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ০৩:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬