ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের আঘাতে কৃষকের মৃত্যু

জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের এক কৃষক মারা গেছেন।

১ এপ্রিল, বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাওলা গোপালপুরে কৃষক আব্দুল হাকিমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল হাকিমঝাওলা গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে পাশে এলাকা নরুন্দির কচুনধরার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সাথে বিয়ে হয় শামীমের। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের জের সমাধানের জন্য রাতে সালিসি বসেছিল কৃষক আব্দুল হাকিমের বাড়িতে। এ সময় দুই পক্ষের কথাকাটাটির একপর্যায়ে ছেলে শামীমের শ্বশুরসহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ প্রতিবেদক বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের আঘাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় ১১:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬