ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে ভাসমান ড্রামসেতু ভেঙে মৃত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠিত

দেওয়ানগঞ্জ : মৃত শিশুদের জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মডেল থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রামসেতু ভেঙে পড়ে পানিতে ডুবে মৃত ৫ শিশুর  দাফন সম্পন্ন হয়েছে।

২২ মার্চ, রবিবার সকালে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় চার সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

মৃত শিশুরা হল- দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মোহাম্মদ মিহাদ (১২), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪) পানিতে ডুবে মারা যায়।

জানা গেছে, ২১ মার্চ, শনিবার বিকালে ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রামসেতুতে বেড়াতে গিয়ে ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান ড্রামসেতুটি। এতে অনেকে ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে যান। অনেকেই সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় পাঁচ শিশু। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ২১ মার্চ রাতে একে একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। রাতেই তাদের পরিবারের কাছে  শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়।

২২ মার্চ সকালে ডাকাতিয়াপাড়া, ঝালুরচর ও বেলতলী এলাকায় পৃথক জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ প্রতিবেদককে বলেন, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছিলেন। মৃত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ দুর্ঘটনার আনুষঙ্গিক কারণগুলোও খতিয়ে দেখা হবে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

দেওয়ানগঞ্জে ভাসমান ড্রামসেতু ভেঙে মৃত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠিত

আপডেট সময় ১০:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬