ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ভাসমান ড্রামসেতু ভেঙে মারা গেছে ৪ শিশু, নিখোঁজ ৭

দেওয়ানগঞ্জ : মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতুটি ভেঙে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রামসেতু ভেঙে চার শিশু মারা গেছে এবং আরও সাতজন নিখোঁজ রয়েছে। ২১ মার্চ, শনিবার বিকালে এই মর্মান্তিক ঘটনা৷ ঘটে।

মৃত মায়ামনি (১০) উপজেলার চিকাজানি ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। মৃত মোতালেব হোসেন (৬) ও খাদিজা বেগম (১২) বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর গ্রামের শের আলীর সন্তান এবং মৃত আবির হোসেন (১৪) পৌর শহরের বেলতলি এলাকার হাবিবুল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে প্রতি বছর ওই সেতুতে এবং আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকালে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত মানুষের চাপের কারণে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে।

এ সময় সেতুতে থাকা শিশুসহ শতাধিক মানুষ নীচে পানিতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ মবিন খান এ প্রতিবেদককে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব এ প্রতিবেদককে বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ এ প্রতিবেদককে বলেন, এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে সেনাসদস্য, ফায়ার সার্ভিস, পুলিশ কাজ করছে।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে ভাসমান ড্রামসেতু ভেঙে মারা গেছে ৪ শিশু, নিখোঁজ ৭

আপডেট সময় ১১:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬