ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

মাহমুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

মেলান্দহ : মাহমুদপুরে বিতরণ করা হয় ভিজিএফ চাল। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, দুর্যোগে আক্রান্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ, সোমবার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে এসব চাল বিতরণ শুরু করা হয়।

চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এছাড়াও নয়টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি জনসংখ্যা নিয়ে গঠিত উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ। এ বছর মাহমুদপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য ছয় হাজার ৪৩০ জন সুবিধাভোগীর জন্য ১০ কেজি করে মোট ৬৪ হাজার ৩০০ মেট্টিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণের পূর্বে সুবিধাভোগীদের কাছে চালের কার্ড পৌঁছে দেওয়া হয়। বিতরণরে সময় যথাযথ নিয়ম মেনে সুবিধাভোগীদের মাঝে বিণামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।

৭০ বছর বয়সী সমিরন বেওয়া বলেন, সারা বছর খুব কষ্টে চলি। ঈদ আইলে সরকার ১০ কেজি চাল দেয়। এই চাল পাইলে একটু ঈদ মনে হয়।

হাবিবুর রহমান নামে আরেকজন প্রবীণ ব্যক্তি বলেন, এখন বয়স হইছে। কাজ করতে পারি না। সরকারের ১০ কেজি চাল পায়ে অনেক খুশি লাগতাছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম এ প্রতিবেদককে বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ চাল নিতে আসেন। এসব চাল বিতরণ করা অনেক কষ্টসাধ্য। শৃঙ্খলার মধ্য দিয়ে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণে কোন ধরনের অনিয়ম হয়নি।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস এ প্রতিবেদককে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কোন ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি। সঠিক নিয়ম অনুসরণ করে ও উপযুক্ত সুবিধাভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মাহমুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

আপডেট সময় ১২:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬