ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

মাদারগঞ্জ : জ্বালানি তেলের দোকানের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ মার্চ, বুধবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৪০ ধারায় শাহজাহান রিন্টু ও মোখলেছুর রহমান নামের দুই দোকানিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

আপডেট সময় ১২:৩৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬