ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ছাত্র যুবক তরুণ সমাজকে আগামীদিনে সতর্কভাবে পথ চলতে হবে : শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

জামালপুর : বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর আসনের সংসদ সদস্য  ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তি আমাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। এই স্বাধীনতাবিরোধী শক্তি উত্থানের আবির্ভাবের যে নমুনা আমরা দেখছি আমরা যদি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে গণতন্ত্রকে ভালোবাসতে ও সুপ্রতিষ্ঠিত না করতে পারি, আগামীদিনে এই স্বাধীনতা বিরোধীর উত্থান বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত হয়ে দাঁড়াবে।

২ মার্চ, সোমবার ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে ধারন করে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের ছাত্রসমাজ, যুবসমাজ, তরুণ সমাজকে অবশ্যই আগামীদিনে সতর্কভাবে পথ চলতে হবে। আসুন আমরা শপথ নেই, আগামীদিনের পথচলায় স্বাধীনতার মূলমন্ত্র সেই গণতন্ত্রকে লালন করে সুপ্রতিষ্ঠিত করে স্বাধীনতাকে সমন্বিত করে, সেই ৭১ এর চেতনাকে লালন ও ২৪ এর বিপ্লবী চেতনা ধারণ করে আগামীদিনের বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন অপশক্তি এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করুক সেটা আমরা ছাত্রসমাজ, যুবসমাজ ও তরুণ সমাজ হতে দিব না।

জামালপুর জেলা যুবদলের আহব্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন ও জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার।

এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির নেতাকর্মীসহ ৭টি উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ছাত্র যুবক তরুণ সমাজকে আগামীদিনে সতর্কভাবে পথ চলতে হবে : শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১২:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬