ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সমন্বিতভাবে জামালপুরকে একটি মডেল জেলায় পরিণত করব : প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর : জামালপুর শহর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমরা জামালপুরের মানুষ যে অবহেলিত ছিলাম, নিগৃহীত ছিলাম, আমাদের পাঁচটি আসনেই অনেক গরীব অঞ্চল রয়েছে, অনেক চরাঅঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলে উন্নতি সাধন করে আমরা সমন্বিতভাবে একসঙ্গে একযোগে জামালপুরকে একটি মডেল জেলায় পরিণত করব।

২৮ ফেব্রুয়ারি, শনিবার বিকালে জামালপুর শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা আপনারা যাতে উপভোগ করতে পারেন। জামালপুরের নেতৃবন্দ যারা রয়েছেন, গত ১৭ থেকে ১৮ বছর এতদিন যে তারা কষ্ট করেছেন। তার যাতে একটা সমাপ্তি ঘটে। এ জন্য সমন্বিতভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দলের কাজ করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তারেক রহমান যেন জনবান্ধব হয়। আমাদের গণতন্ত্র যেন এমনভাবে ফিরে পায়, যে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষ উপকৃত হয়।

জামালপুর : জামালপুর শহর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : মো. আলমগীর

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব যেহেতু কৃষক, ফ্যামিলি কার্ড এবং ভিজিএফ কার্ডসহ অন্যান্য সুবিধাদী প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন সেগুলো যাতে আমরা বেশি করে এনে অসহায়দের মাঝে বিতরণ করতে পারি। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, আমাদের নেতা-কর্মীদের আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোন কাজ সরকারের কাছে যদি থাকে, আপনাদের সংসদ সদস্য আমার ছোট ভাই জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে নিয়ে আসবেন। সবচেয়ে সুখের কথা হল এবারের মন্ত্রিপরিষদের ৩৫টা মন্ত্রণালয়ে আমার বন্ধু-বান্ধব বা জুনিয়রেরা রয়েছেন। অতএব আমরা সকল কাজ সুন্দরভাবে জামালপুরের জন্য করতে পারব। ইফতার পার্টির আয়োজন করার জন্য শহর বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।

জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন জামালপুর জেলা হেফাজত ইসলামীর আমীর মাওলানা আবুল কাসেম। দোয়া ও ইফতার মাহফিলে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সমন্বিতভাবে জামালপুরকে একটি মডেল জেলায় পরিণত করব : প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১০:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬