ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

২৭ ফেব্রুয়ারি মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুর : মৎস্যজীবীদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

২৭ ফেব্রুয়ারি, শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে জামালপুর শহরের সরদারপাড়া বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতি সভা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর জেলা মৎস্যজীবীদল আগের তুলনায় আরও অনেক বেশি উজ্জীবিত। জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক প্রমুখ।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এ প্রতিবেদককে বলেন, ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হবে।

তিনি আরও জানান, এছাড়াও জামালপুর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি সর্বাত্মক সফল করতে সকল নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

২৭ ফেব্রুয়ারি মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬