ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

সরিষাবাড়ীতে শহিদ মিনারে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদারের শ্রদ্ধা নিবেদন

সরিষাবাড়ী : শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।

২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষার জন্যে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন সংসদ সদস্যসহ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা হাজারও মানুষ।

সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, একুশে ফেব্রুয়ারি অনেক মানুষের আত্মত্যাগে বিনিময়ে অর্জন। বাংলা ভাষায় কথা বলতে পারছি শহিদদের জন্য। জাতি সারাজীবন শ্রদ্ধাভরে শহিদদের কথা মনে রাখবে। শহিদদের পাশাপাশি শহিদদের স্বজনদের অবদানও অনেক। শহিদ পরিবারের সদস্যরা এখনও যারা বেঁচে আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে খোঁজ খবর নেয়ার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, মাতৃভাষা, মহান স্বাধীনতা ও ছাত্র-জনতার চব্বিশের আন্দোলন যেন ভুলে না যাই। তাদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে আগামীদিনে সুন্দর, শান্তি, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিছিল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন,সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ এতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সরিষাবাড়ীতে শহিদ মিনারে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদারের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৮:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬