ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর-১ (সদর) আসন

শেরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর : বক্তব্য রাখেন এমপি প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুর-১ আসনে (সদর) দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাতে শেরপুর পৌরসভার নওহাটা শাপলা চত্বর মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেনের সভাপতিত্বে পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাক্তার মো. আনোয়ার হোসাইন, এনসিপির জেলা সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া, বাংলাদেশ খেলাফতে মজলিশের শেরপুর জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হালিমসহ আরও অনেকেই। সমাবেশে ১১ দলীয় জোট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাদের তাওফিক দান করেন বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের আকাংখা, এদেশের মানুষের প্রকৃত মুক্তি, অধিকার ফিরিয়ে আনার যে টার্গেট, সেই লক্ষ্যকে হাসিলের জন্য আমরা ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছি।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার একটি একটি করে তিনটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। তাদের অধিকার ভূলন্ঠিত করেছে। ঠিক একই পায়তারা আজ নতুন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কেউ কেউ করতে চাচ্ছে। তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা যদি ফ্যাসিবাদি কায়দাকে বেছে নেন তাহলে ফ্যাসিবাদিদের যে ভাগ্য হয়েছিল সেই ভাগ্যকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আগামী দিনে আর নতুন করে কোন ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে দিব না। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে জনতাকে সাথে নিয়ে ১১ দলীয় জোটসহ সবাই মিলে ঐক্যদ্ধভাবে তা নস্যাত করে দেওয়া হবে।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেরপুর-১ (সদর) আসন

শেরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬