ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

১ ফেব্রুয়ারি জামালপুরে আসছেন জামায়াতের আমির

জামালপুর : সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপন করা হচ্ছে জনসভামঞ্চ। ছবি : বাংলারচিঠিডটকম

১ ফেব্রুয়ারি, রবিবার জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

৩১ জানুয়ারি, শনিবার বিকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমীর ও জামালপুর-৫ (সদর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন, জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত। তিনি জামালপুর থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আগামীকালের জনসভা সফল করতে সকল প্রস্ততি নেয়া হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল বলেন, প্রায় ২৪ বছর পর জামালপুরে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামায়াত আমীরের আগমনকে ঘিরে দলের নেতা-কর্মীরা বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত। তার আগমন নিয়ে নিরাপত্তার কোন শঙ্কা নেই। জামায়াতের নেতা-কর্মী ছাড়াও ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত থাকবেন। দলীয় নেতা-কর্মীসহ প্রায় এক লাখ মানুষের সমাগম ঘটবে। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এর আগে ৩১ জানুয়ারি সকাল থেকে জেলা জামায়াতের উদ্যেগে জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি শুরু হয়। জনসভা উপলক্ষ্যে মঞ্চ তৈরির পাশাপাশি অন্যান্য সাজসজ্জার কাজ পুরোদমে শুরু হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

১ ফেব্রুয়ারি জামালপুরে আসছেন জামায়াতের আমির

আপডেট সময় ১০:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬