ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ
জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ)

হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানালেন চরমোনাই পীর রেজাউল করিম

বকশীগঞ্জ : নির্বাচনী সভায় বক্তব্য রাখেন চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম। ২৬ জানুয়ারি, সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার এন এম উচ্চ বিদ্যালয় মাঠে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুফতী রেজাউল করিম বলেন, ৫৪ বছরে কি হয়েছে আমরা জানি। হাতে আর সময় নেই। সবাইকে বুঝিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে পারলে দুনিয়াতে শান্তি আর এর ইসলামী আদর্শ ধারণ করলে আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন।

এ সময় জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং সকলের জন্য দোয়া চান পীর রেজাউল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, জেলা সভাপতি মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, মুফতী হামিদুল ইসলাম প্রমুখ।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ)

হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানালেন চরমোনাই পীর রেজাউল করিম

আপডেট সময় ১০:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬