ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামাল উদ্দিন, সাব্বির, সাজু, রুবেল ও আলিরাজ নামের পাঁচজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ জানুয়ারি, সোমবার দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তাদের ওই এলাকা থেকে আটক করা হয়।

তারা হলেন- জামাল উদ্দিন চাকুরিয়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে, সাব্বির পাথর্শী গ্রামের বকুল মিয়ার ছেলে, সাজু গুঠাইল গ্রামের কেরামত আলীর ছেলে, রুবেল চুকাইবাড়ী চাকুরিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে ও আলিরাজ আইনুলের ছেলে। অবৈধভাবে বালু উত্তোলন করায় এই পাঁচজনকে পনের দিন করে কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচজনকে বিনাশ্রমে পনের দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ২৭ জানুয়ারি, মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাদেরকে জেলা কারাগারে পাঠাবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

আপডেট সময় ১০:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬