ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে খোলা হয় শোক বই

জামালপুর : বেগম খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে খোলা হয় শোক বই। ছবি : বিএনপির মিডিয়া সেল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শোক জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।

৩০ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ৩টার দিকে এই শোকবই খোলা হয়। রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

সূত্র জানায়, দুপুর ২টা ৫৫ মিনিটে শোক বইয়ে প্রথম সই করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জানা গেছে, এরপর পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ফ্রানসিসকাস জেরারডুস ভ্যান বোমেল এবং ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি শোক প্রকাশ ও সই করেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আগামীকাল ৩১ ডিসেম্বর, বুধবার জোহর নামাজের পর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। পরে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। সূত্র : বাসস

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে খোলা হয় শোক বই

আপডেট সময় ০৯:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫