ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার

মেলান্দহ : গ্রেপ্তার টিকিট কালোবাজারি মো. তোতা মিয়া ও মো. জুয়েল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় রেলওয়ে থানা পুলিশের অভিযানে অনলাইন ভিত্তিক দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। ২ নভেম্বর, রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টিকিট কালোবাজারিরা হলেন- মেলান্দহ পৌরসভার সাহাজাদপুর এলাকার প্রয়াত আব্দুল আজিজের ছেলে মো. তোতা মিয়া (৬০) ও একই পৌরসভার জালালপুর এলাকার চিকু শেখের ছেলে মো. জুয়েল মিয়া (৩০)।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে মেলান্দহ স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। অভিযানে মো. তোতা মিয়া ও মো. জুয়েল মিয়াকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ও আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১৬টি টিকিটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা পরিচিত লোকজনের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে স্টেশনের কাউন্টার এবং অনলাইন থেকে অগ্রীম ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখতেন। পরে সংরক্ষণে রাখা টিকিটগুলো তারা দ্বিগুণ দামে বিক্রি করতেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এই প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। টিকিট কালোবাজির ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ৩ নভেম্বর, সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

মেলান্দহে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫