ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে নৌকা বাইচে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা

সরিষাবাড়ী : নৌকা বাইচে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে গ্রামবাসী। ৬ আক্টবর, সোমবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়ন এলাকায় এ শোভাযাত্রা বের হয়।

চ্যাম্পিয়ন হওয়ার খবর এলাকায় পৌঁছুলে উল্লাসে ফেটে পড়ে স্থানীয়রা। বিজয় উপলক্ষে শত শত এলাকাবাসী রঙিন পোশাকে বিজয় আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা ভাটারা পারপাড়া থেকে বড়বাড়িয়া, রেলি ব্রিজ, সিমলা বাজার হয়ে বাউসী পপুলার মোড় পর্যন্ত গিয়ে পুনরায় পারপাড়ায় গিয়ে শেষ হয়।

আয়োজক কমিটির হারুন অর রশিদ এ প্রতিবেদককে বলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নে ঝিনাই নদে নৌকা বাইচের আয়োজন করে গ্রামবাসী। ৫ অক্টোবর, রবিবার ছিল এ নৌকা বাইচের ফাইনাল বাইচ। এতে একতা নৌকা ও উড়ন্ত নৌকার মধ্যে ফাইনাল চাইচে অংশ নেয়। এতে একতা নৌকা বিজয় হয়। এর আগে ২২ সেপ্টেম্বর, সোমবার একতা নৌকা ময়মনসিংহ সদরের অষ্টধার নদীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করে। এলাকাবাসীর অর্থায়নে নির্মিত ‘পারপাড়া একতা’ নৌকাটি দেশের বিভিন্ন স্থানে অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ায় এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ‘পারপাড়া একতা’ নৌকা তাদের গৌরবের ধারাবাহিকতা বজায় রাখবে।

এছাড়াও আয়োজক কমিটির আব্দুল করিম, রমজান আলী এবং নৌকার বাইচা মোখলেছ ও আলতাফ আলী একই অনুভূতি ব্যক্ত করেন।

সরিষাবাড়ীতে নৌকা বাইচে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ১০:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫