ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত
জামলপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল

জামালপুর : দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলা দলের খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

১২ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৩টায় জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সরিষাবাড়ী উপজেলা ও মেলান্দহ উপজেলা দল।

জানা গেছে, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ৩০ আগস্ট, শনিবার থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে গ্রুপ পর্বের শেষ খেলায় ক গ্রুপের জামালপুর সদর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা  ড্র হলেও পয়েন্ট ব্যবধানে সেমিফাইনালে উঠেছে দেওয়ানগঞ্জ উপজেলা দল। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি এবং দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমানকে খেলা উপভোগ করতে দেখা গেছে। গ্যালারিতে দর্শকও ছিল কানায় কানায় ভরা।

জামালপুর : খেলা উপভোগ করেন দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার ইউএনওসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন এ প্রতিবেদককে বলেন, ১২ সেপ্টেম্বর বিকাল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সরিষাবাড়ী উপজেলা ও মেলান্দহ উপজেলা দল। পরের দিন ১৩ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দেওয়ানগঞ্জ উপজেলা দল ও জামালপুর পৌরসভা দল।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামলপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল

আপডেট সময় ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫