ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির চেয়ারপার্সন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালাপুর সদর উপজেলা ও শহর বিএনপি। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের পৌরসভা সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডিটরিয়াম প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিদত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, এ দেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। আজ থেকে এগার বছর আগে স্বৈরাচারের সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন। যে মুক্তির মধ্যে দিয়ে শুধু বেগম খালেদা জিয়ার শারিরিক মুক্তি নয়। এ দেশের গণতন্ত্রের মুক্তির আগ্রহ আরও ত্বরান্বিত হয়েছিল। গণতন্ত্র মুক্তির আন্দোলনে এ দেশের মানুষ আরও বেশি করে সাহস পেয়েছিল।

তিনি আরও বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের সাড়ে চারহাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। বিএনপির ৩৮ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবি মামলা হয়েছে। মিথ্যে জেল-জরিমানার শিকার হয়েছে বেগম খালেদা জিয়াসহ অংসখ্য নেতাকর্মী। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

ওয়ারেছ আলী মামুন বলেন, আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত হবে।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহদত হোসেন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সদর উপজেলা ও শহর বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫