ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : জাতীয়তাবাদী মগহলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে মিছিল ও সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলাদল জামালপুর জেলা শাখা।

জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলাদলের সভাপতি মোছা. সেলিনা বেগম। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. ছাঈদা বেগম শ্যামা প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৫ বছর সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। এখন বাংলাদেশের মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর অপেক্ষায় আছে। তাই আগামী বছরের ফেব্রুয়ার মাসের মধ্যেই অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফায় মধ্যে বাংলাদেশের প্রতিটি প্রান্তের পরিবর্তনের কথা বলা আছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ‘পরিবার কার্ড’ করা হবে। সরকার প্রতিটি পরিবার কার্ডে যত সুযোগ-সুবিধা দিবে তা পরিবারের মহিলা সদস্যদের মাধ্যমে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৮:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫