ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুর : তারেক রহমানের কারামুক্তি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর, বুধবার বিকালে জামালপুর শহরের পৌরসভা সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির  জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

এ সময় বক্তারা তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত হোসেন কোকোসহ নিহত বিএনপির সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রমজান আলী।

আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

আপডেট সময় ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫