ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

উপজেলা প্রেসক্লাবে বকশীগঞ্জ ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

বকশীগঞ্জ :  বক্তব্য রাখন বিদায়ী ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানাকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ২৬ আগস্ট, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর। এ সময় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী ও দপ্তর সম্পাদক আফজাল শরীফ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা ইউএনও মাসুদ রানার কর্মজীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন। এতে উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক এসএম আশরাফুল আজম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সদস্য রিপন রাজ, সদস্য রাসেল রানা, সদস্য গাজী মোস্তফা, সাংবাদিক মো. শহিদুল্লাহ ও গোলাম মোস্তফা, এনজিওকর্মী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্প্রতি ইউএনও মাসুদ রানাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বদলি করা হয়।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

উপজেলা প্রেসক্লাবে বকশীগঞ্জ ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় ০৮:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫