ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি

জামালপুরে বিভিন্ন কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

জামালপুর : মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৮ আগস্ট, সোমবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। কর্মসূচির উদ্বোধনী দিনে জামালপুর জেলাশহরসহ উপজেলাগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ, শোভযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে। মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম চলবে ২৪ আগস্ট, রবিবার পর্যন্ত। বাংলারচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদকদের পাঠানো সংবাদ :

নিজস্ব প্রতিবেদক আসমাউল আসিফ জানান, ১৮ আগস্ট সকালে জামালপুর হর্টিকালচার সেন্টারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত (ইউএনও) পিংকিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভযাত্রা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীরের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সানোয়ার হোসেন, জ্যেষ্ঠ তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্য খাত রক্ষা করতে বেশি বেশি মৎস্য উৎপাদনের পাশাপাশি মাছের পোনা রক্ষা করতে হবে। প্রাকৃতিকভাবে সৃষ্ট জলাশয়গুলো আমাদের রক্ষা করতে হবে যাতে দেশী মাছের সংকট সৃষ্টি না হয়। বাংলাদেশে উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। এই আয়কে ধরে রাখতে ও আয় বৃদ্ধি করতে মাছের পুষ্টির মান বাড়াতে মাছের খাদ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মাছচাষীদের মাছের নিরাপদ খাদ্যের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে জেলার মৎস্য খাতে অবদান রাখায় চার জন সফল মৎস্য চাষীদের পুরস্কার দেওয়া হয়।

বকশীগঞ্জ : বের করা হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জিএম ফাতিউল হাফিজ বাবু জানান, বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১৮ আগস্ট দুপুরে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, মৎস্যজীবী মানিক দাস, কমল মিয়া প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাদারগঞ্জ : সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম জানান, মাদারগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ আগস্ট দুপুরে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রিজভী আহমেদ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এস এম হুমায়ুন কবির, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, মানবজমিনের প্রতিনিধি আল্পনা জান্নাত, মৎস্যচাষী ইব্রাহিম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের আল আমিন।

বক্তারা বলেন, মাছ আমাদের পুষ্টি, অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। পরিবেশবান্ধব চাষাবাদ, অভয়াশ্রম সৃষ্টি ও স্থানীয় মাছ সংরক্ষণে সবাই একযোগে কাজ করলে জাতীয় উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

দেওয়ানগঞ্জ : সফল মৎস্যজীবীদের পুরস্কৃত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন মন্ডল জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়েছে। ১৮ আগস্ট সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া, একেএম মোমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক আবু হানিফ, সাংবাদিক শামছুল হুদা রতন, মৎস্যজীবী মো. সুরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন অফিস সহকারী সাদ্দাম হোসেন। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের উপস্থিতিতে প্রামাণ্যচিত্র প্রদর্শন করে উপজেলা মৎস্য দপ্তর।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি

জামালপুরে বিভিন্ন কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

আপডেট সময় ১১:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫