ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ

সরিষাবাড়ী : রাস্তা সংস্কারের দাবিতে কর্মমাক্ত রাস্তায় এলাকাবাসীর প্রতিবাদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জনবহুল একটি রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব কৌশলে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা বেহাল অবস্থায় পরিনত হওয়ায় এ প্রতিবাদ জানান তারা। ১ আগস্ট, শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কান্দারপাড়া এলাকায় কর্দমাক্ত রাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

স্থানীয়রা জানান , উপজেলার তারাকান্দি রকিবুল কর্নেলের বাড়ি থেকে কান্দারপাড়া বাস টার্মিনাল পর্যন্ত রাস্তাটির অবস্থান। গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় গত ৪০ বছর আগে মাটির এই সড়কটি জনসাধারণের চলাচলের জন্য নির্মাণ করা হয়। কয়েক বছর আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরকারি বরাদ্দের টাকা দিয়ে কিছু মাটি ভরাট করে সংস্থার করে দেন। এরপর থেকে আবারও বেহাল অবস্থায় হয়ে পড়ে সড়কটি। বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলা অযোগ্য হয়ে পড়েছে।

চরম দুর্ভোগে অতি কষ্টে যাতায়াত করছে প্রায় দুই হাজার পরিবারের ১০ হাজার মানুষ। রাস্তার বেহাল অবস্থার বিষয়টি কর্তপক্ষ বারবার অবগত করেও কোন কাজে আসেনি। অবশেষে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ, বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ জানান এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাল মিয়া এ প্রতিবেদককে বলেন, রাস্তাটির বেহাল অবস্থা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে রাস্তা সংস্কার করা হবে বলে জানান তিনি।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ

আপডেট সময় ০২:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫