ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

ইসলামপুর : আটক দুই টিকিট কালোবাজারি বিল্টু মিয়া ও বিল্লাল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর রেলওয়ে থানা পুলিশ ৩০ জুলাই, বুধবার জেলার ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে।

আটক দুই কালোবাজারি হলেন- ইসলামপুর উপজেলার বিল্টু মিয়া (৪৫) ও মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে টিকিট, নগদ টাকা ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর থেকে ১৫টি টিকিট ও এক হাজার ৮৪০ টাকাসহ বিল্টু মিয়াকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মেলান্দহ থেকে ছয়টি টিকিট ও এক হাজার ৬০০ টাকাসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। তারা ‘সেবা অ্যাপ’-এ একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিয়মিত টিকিট কিনে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ২২৫ টাকার টিকিট ৪০০ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অনলাইন টিকিট কালোবাজারি রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

আপডেট সময় ০৮:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫