ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনৈতিক-অসামাজিক কর্মকাণ্ডে জড়িতরা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না : মোস্তাফিজুর রহমান বাবুল

মেলান্দহ : বক্তব্য রাখেন বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল। কারা বিএনপির সদস্য হতে পারবেন, কারা সদস্য হতে পারবেন না তা স্পষ্ট করে বলা আছে। যারা আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িত ছিল, আওয়ামী লীগের পদে আসীন ছিল, যারা সমাজের চিহ্নিত অপরাধী, জুলুমবাজ, মামলাবাজ, নানা অনৈতিক-অসামাজিক কর্মকান্ডে জড়িত তারা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না।

৮ জুলাই, মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবশ্যই আমাদের নতুন সদস্য সংগ্রহ করতে হবে। দলের পরিধি বৃদ্ধি করতে হবে। আমাদের শুধু দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। কার্যালয় থেকে প্রাঙ্গণ, প্রাঙ্গণ থেকে স্কুলের মাঠ, সেখান থেকে আরও বড় মাঠে আমরা বিএনপিকে নিয়ে যেতে চাই। বিএনপিতে নতুন নতুন ব্যক্তিকে নিয়ে আনতে হবে। সদস্য করতে হবে। কিন্তু নতুন সদস্য অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে।

মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপি এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আইনজীবী মনোয়ার হুসেন হাওলাদারের সভাপতিত্বে হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল কবির মনজু, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এম. রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্য সচিব সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান প্রমুখ।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

অনৈতিক-অসামাজিক কর্মকাণ্ডে জড়িতরা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না : মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ১০:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫