ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

জামালপুর নগর মাতৃসদনে চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যু

জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্র কর্তৃপক্ষের অবহেলায় ডাক্তার ছাড়া নার্স ও আয়াকে দিয়ে এক প্রসূতীকে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ৫ জুলাই, শনিবার ভোরে জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এই মাতৃসদনটি জামালপুর পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত হয়।

নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী বলেন, ৪ জুলাই, শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী প্রসূতী নৌরিন জান্নাত মৌকে প্রসববেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি করাই। তখন হাসপাতালে কোন গাইডি ডাক্তার উপস্থিত না থাকলেও হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না খাতুন ভোররাতে প্রসূতীকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন।

টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে এবং তার গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান সোহেল। সোহেল আনসারীর বাড়ি সদর উপজেলার নারিকেলী এলাকায়। এটা তার প্রথম সন্তান ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর সদর থানায় নিয়ে যায় পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক এ প্রতিবেদককে বলেন, নগর মাতৃসদনের ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার পলাশ এ প্রতিবেদককে বলেন, প্রসূতী মা এখন ঝুঁকিমুক্ত। তবে আরও পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তার ভেতরে কী কী সমস্যা হয়েছে। রোগীকে বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

জামালপুর নগর মাতৃসদনে চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যু

আপডেট সময় ১০:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫