ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলা উপজেলা হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন শুরু

নকলা : অপারেশনে নবজাতকের জন্মের পর চিকিৎসকেরা বেশ উচ্ছ্বসিত হন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সন্তানসম্ভবা দরিদ্র পরিবারের নারী ও তাদের পরিবারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

২৮ জুন, শনিবার দুপুর দেড়টার দিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেওয়া উপজেলার কাজাইকাটা গ্রামের সাদিয়ার স্বামী হাবিবুল্লাহ জানান, তার সন্তানসম্ভবা স্ত্রীকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল চিকিৎসক তার স্ত্রীর সিজার অপারেশন করেন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সিজার করালে প্রায় ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা ব্যয় হত। যা আমার পক্ষে সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সুযোগ পেয়ে আমি ও আমার পরিবার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। নবজাতক ও তার মা উভয়ে সুস্থ রয়েছে।

সিজার অপারেশনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা, গাইনি কনসালট্যান্ট ডাক্তার উম্মে রাকিবা জাহান মিতু, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডাক্তার রিয়াজুল করিম, শিশু বিশেষজ্ঞ ডাক্তার ইফতিখারুল আলম তানভীর, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাঈমা ইসলাম পিংকি, মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাওছার বিদ্যুৎসহ অন্যান্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই হাসপাতালে অপারেশন চালু করব এবং গরীব ও দরিদ্র পরিবারদের বিনামূল্যে সিজারিয়ান অপারেশন নিশ্চিত করব। এর ধারাবাহিতকায় আজ সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ শাহিনের নির্দেশে সিজারিয়ান কার্যক্রম শুরু করলাম। প্রথমবারের মত সিজার অপারেশ সফল হয়েছে। নবজাতক ও তার মা সুস্থ্ রয়েছেন।

তিনি আরও বলেন, এ অর্জন নকলা হাসপাতালের সকলের। কারণ সবার সহযোগিতায় সম্ভব হয়েছে। সন্তানসম্ভবা কোন নারী হাসপাতালে ভর্তি হলে প্রথমেই নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করাতে চেষ্টা করা হবে। এক্ষেত্রে নরমাল ডেলিভারিতে ব্যর্থ হলেই কেবল সিজার করা হবে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলা উপজেলা হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন শুরু

আপডেট সময় ০৯:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫