ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে প্রাইভেটকারের চাপায় শিক্ষক নিহত, আহত ১

দেওয়ানগঞ্জ : নিহত শিক্ষক মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রাইভেটকারে চাপা খেয়ে পোল্যাকান্দি উচ্চ বিদ্যালেয়ের সহকারী শিক্ষক মো. আতাউর রহমান আতা (৫৫) নিহত হয়েছেন এবং ছামিউল হক নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ২৮ জুন, শনিবার সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ব্রহ্মপুত্র নদের পোল্যাকান্দি সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান আতা ও ছামিউল হক সকালে হাটাহাটি শেষ করে সেতুর পাশে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাহাদুরাবাদ থেকে দেওয়ানগঞ্জগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছামিউল হককে উন্নত চিকিৎসার জন্য জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেট কারটি দ্রুত স্থান ত্যাগ করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, নিহত শিক্ষক আতাউর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

দেওয়ানগঞ্জে প্রাইভেটকারের চাপায় শিক্ষক নিহত, আহত ১

আপডেট সময় ০৯:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫