ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেটের ঘোষণা

গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট পরিষেবার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

১৯ এপ্রিল শনিবার টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত এক সেমিনারে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।

ইমদাদুল হক বলেন, এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা ১০ এমবিপিএস গতির সেবা পাবেন। যা আগে ৫ এমবিপিএস ছিল। এই সিদ্ধান্ত ১৯ এপ্রিল শনিবার থেকেই কার্যকর হবে।

তিনি আরও বলেন, আইএসপি অ্যাসোসিয়েশন ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় এবং এজন্য লাইসেন্স আপগ্রেডেশনের প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তারা সহজ শর্তে ঋণ প্রাপ্তিরও দাবি জানান।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসাবে ২০ এমবিপিএস এর নিশ্চয়তা দেওয়া হবে। এ জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের একটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে পলিসিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।সূত্র:বাসস।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেটের ঘোষণা

আপডেট সময় ১০:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫