ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

মেঘবালিকা’য় দর্শক মুগ্ধ, ভিউ সাড়ে ছয় মিলিয়ন

শেষবার ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলো ‘মন দুয়ারী’। এবার দুই মাসের মাথায় ঈদে মুক্তি পেয়েছে একই টিমের নতুন নাটক ‘মেঘবালিকা’। জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকে জুটি বেঁধে ফের মুগ্ধতা ছড়ালেন নাটকের নতুন জুটি অপূর্ব-নীহা।

নাটকটি ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এদিকে মুক্তির পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে নাটকটি দেখেছে ৪০ লাখের বেশি দর্শক।

নেটিজেনরা বলছেন, পর পর দুই নাটকে অপূর্ব-নীহা যেমন মুগ্ধতা ছড়ালেন, তাতে করে ইন্ডাস্ট্রিতে মজবুত এক রোমান্টিক জুটির আবির্ভাব ঘটেছে। যার সফল স্রষ্টা নাট্যকার ও নির্মাতা জাকারিয়া সৌখিন। ‘মেঘবালিকা’ নাটকে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

নতুন নাটক প্রসঙ্গে নির্মাতা সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরেছেন। দর্শক সেটা পছন্দ করছেন। এটা আমার জন্য অনেক ভালোলাগার।’
অভিনেতা অপূর্বর ভাষ্যে, ‘এটা ভালো গল্পের একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আর নীহা ভালো অভিনয় করেছেন। এখন তার যে টাইপের চরিত্রে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের চরিত্র পেয়েছেন। সবমিলিয়ে দারুণ একটি নাটক। দর্শকদের সাড়া পেয়ে ভালো লাগছে।’

অন্যদিকে অভিনেত্রী নীহা বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। চারপাশ থেকে তুমুল প্রশংসা পাচ্ছি, আরাম পাচ্ছি।’

উল্লেখ্য, ‘মেঘবালিকা’ নাটকের গল্পে দেখা যাচ্ছে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।সূত্র:দৈনিক ইনকিলাব।

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

মেঘবালিকা’য় দর্শক মুগ্ধ, ভিউ সাড়ে ছয় মিলিয়ন

আপডেট সময় ০৭:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫